আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা
কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার সামাজিক মাধ্যম ফেসবুকে বিশেষ বার্তা দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে এদিন তিনি লিখেছেন, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস স্বাধীনতা, মর্যাদ
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস


কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার সামাজিক মাধ্যম ফেসবুকে বিশেষ বার্তা দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই প্রসঙ্গে এদিন তিনি লিখেছেন, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস

স্বাধীনতা, মর্যাদা এবং ন্যায়ভিত্তিক সমাজের ভিতকে আরও সুদৃঢ় করে যে প্রতিষ্ঠানগুলি, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস সেই প্রতিষ্ঠানগুলির প্রতি শ্রদ্ধা ও উদ্যাপনের একটি বিশেষ দিন। গণতন্ত্র শুধু ভোটাধিকার প্রয়োগের মধ্যেই সীমাবদ্ধ নয়। একটি গণতান্ত্রিক সমাজের মূল ভিত্তি হল এমন কিছু শক্তিশালী ও নিরপেক্ষ প্রতিষ্ঠান, যারা নাগরিকের স্বাধীনতা রক্ষা করে, প্রত্যেক মানুষের মর্যাদা সুনিশ্চিত করে এবং ন্যায়বিচারের পথকে সুগম করে।

গণতন্ত্রের সাফল্য নির্ভর করে প্রতিষ্ঠানগুলির কার্যকারিতা, স্বচ্ছতা ও জবাবদিহির উপর। মতপ্রকাশের স্বাধীনতা, সমান অধিকার, আইনের শাসন এবং নাগরিকের অংশগ্রহণ — এই সবকিছুর সমন্বয়েই গড়ে ওঠে একটি সুস্থ ও ন্যায়সঙ্গত সমাজ। সেই কারণেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করা মানে শুধু বর্তমানকে সুরক্ষিত করা নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও স্বাধীনতা ও ন্যায়ের ভিতকে আরও মজবুত করা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস তাই আমাদের মনে করিয়ে দেয় — গণতন্ত্রকে রক্ষা ও শক্তিশালী করার দায়িত্ব রাষ্ট্রের পাশাপাশি প্রতিটি নাগরিকেরও।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande