সম্পত্তির লোভে অসুস্থ বাবাকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ, নাগেরবাজারে ৭২ বছরের বৃদ্ধকে উদ্ধার
কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : ফের শহরে অমানবিকতার অভিযোগ। সম্পত্তির দখল নিতে অসুস্থ বৃদ্ধ বাবাকে রাস্তায় ফেলে চলে যাওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। সোমবার রাতে নাগেরবাজারের একটি দোকানের শেডের নীচে অসুস্থ অবস্থায় পড়ে থাকা ৭২ বছরের জগন্নাথ জানাকে
বৃদ্ধ উদ্ধার


কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : ফের শহরে অমানবিকতার অভিযোগ। সম্পত্তির দখল নিতে অসুস্থ বৃদ্ধ বাবাকে রাস্তায় ফেলে চলে যাওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। সোমবার রাতে নাগেরবাজারের একটি দোকানের শেডের নীচে অসুস্থ অবস্থায় পড়ে থাকা ৭২ বছরের জগন্নাথ জানাকে উদ্ধার করে পুলিশ। তাঁকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর ছেলে দেবাশিস জানার খোঁজে তল্লাশি শুরু করেছে নাগেরবাজার থানার পুলিশ।মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ৯টা নাগাদ টহল দেওয়ার সময় পুলিশকর্মীদের নজরে আসে, দোকানের শেডের নীচে গুটিসুটি মেরে শুয়ে রয়েছেন এক বৃদ্ধ। তাঁর পরনে ছিল নোংরা হাফপ্যান্ট ও টি-শার্ট। কাছে ছিল একটি জলের বোতল। নাগেরবাজার থানার এসআই কাজী আতাউর জামান তাঁর সঙ্গে কথা বলেন। পরে আইসি সুমিত কুমার বৈদ্যের নির্দেশে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জগন্নাথের আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার বামনবার এলাকায়। বর্তমানে তিনি দমদমের অজয়নগরে ছেলের সঙ্গে থাকতেন। স্থানীয়দের দাবি, গত এক সপ্তাহ ধরে তাঁকে ওই এলাকায় দেখা যাচ্ছিল। সম্পত্তির দখল নিতেই তাঁকে রাস্তায় ফেলে যাওয়া হয়েছে বলে অভিযোগ। গোটা ঘটনার তদন্ত চলছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande