পালামুতে বাড়ির জানালার গ্রিল ভেঙে দেড় লক্ষ টাকার সামগ্রী চুরি
পালামু, ১৭ সেপ্টেম্বর ( হি.স.): ঝাড়খণ্ডের পালামুর মেদিনীনগর থানার অন্তর্গত এলাকায় ক্রমে বেড়ে চলেছে চুরির ঘটনা। বৃহস্পতিবার রেডমা এলাকার এক বাসিন্দার বাড়িতে জানালার গ্রিল ভেঙে আনুমানিক দেড় লক্ষ টাকার সম্পত্তি চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। চু
পালামু : বাড়ির  জানালার গ্রিল ভেঙে চুরি দুষ্কৃতীদের, চুরি দেড় লক্ষ টাকার সামগ্রী


পালামু, ১৭ সেপ্টেম্বর ( হি.স.): ঝাড়খণ্ডের পালামুর মেদিনীনগর থানার অন্তর্গত এলাকায় ক্রমে বেড়ে চলেছে চুরির ঘটনা। বৃহস্পতিবার রেডমা এলাকার এক বাসিন্দার বাড়িতে জানালার গ্রিল ভেঙে আনুমানিক দেড় লক্ষ টাকার সম্পত্তি চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৫০ হাজার টাকা নগদ, একটি সোনার চেন এবং চারটি আংটি।

এদিন এক পুলিশ আধিকারিক জানান, অভিযোগকারীর নাম মনমোহন প্রসাদ। চুরির সময় বাড়িতে কেবল তার বাবা এবং স্ত্রী উপস্থিত ছিল।

বৃহস্পতিবার সকালে তার স্ত্রী ফোন করে চুরির কথা জানায় । দুষ্কৃতীরা একটি ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে। এরপর আলমারি ভেঙে সোনার চেন, চারটি আংটি এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande