তুরবতে পাক সেনার কনভয়ে হামলার অভিযোগ
তুরবত, ১৭ সেপ্টেম্বর (হি.স.): পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের কেচ জেলার সদর শহর তুরবতে বুধবার পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর একটি কনভয়ে হামলার খবর পাওয়া গিয়েছে। স্থানীয় সূত্রের দাবি, ডাবোক ম্যানো ক্রসের কাছে সশস্ত্র ব্যক্তিরা কনভয়টিকে লক্ষ্য করে হাম
তুরবতে পাক সেনার কনভয়ে হামলার খবর


তুরবত, ১৭ সেপ্টেম্বর (হি.স.): পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের কেচ জেলার সদর শহর তুরবতে বুধবার পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর একটি কনভয়ে হামলার খবর পাওয়া গিয়েছে। স্থানীয় সূত্রের দাবি, ডাবোক ম্যানো ক্রসের কাছে সশস্ত্র ব্যক্তিরা কনভয়টিকে লক্ষ্য করে হামলা চালায়।

বৃহস্পতিবার বালোচিস্তানভিত্তিক এক অনলাইন সংবাদমাধ্যমের প্রতিবেদনে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, হামলায় বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনার পর ঘটনাস্থলে চারটি দেহ দেখা যায়। পরে এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

সূত্রের দাবি, হামলায় নিহত ফ্রন্টিয়ার কোরের দুই সদস্যের নাম খালিদ মাহমুদ ও রমজান জাট। দু’জনই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালি জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।

তবে খবরটি প্রকাশিত হওয়া পর্যন্ত হামলার বিষয়ে পাকিস্তানি প্রশাসনের পক্ষ থেকে কোনও সরকারি বিবৃতি পাওয়া যায়নি। পাশাপাশি, এখনও পর্যন্ত কোনও সংগঠন হামলার দায় স্বীকার করেনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande