নেপালে বন্যায় ক্ষতি ১৯১টি যানবাহনের, ৩৪৪ জন নিখোঁজ
কাঠমান্ডু, ১৭ সেপ্টেম্বর (হি.স.): নেপালের রাসুয়া জেলায় গত ২৬ আগস্ট ভোটেকোশি নদীতে ভয়াবহ বন্যায় ১৯১টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বা ভেসে গিয়েছে। বন্যায় ওই যানবাহনের চালক, সহকারী চালক ও যাত্রী মিলিয়ে মোট ৩৪৪ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার নেপ
নেপালে বন্যায় ১৯১টি যানবাহন ও ৩৪৪ জন নিখোঁজ


কাঠমান্ডু, ১৭ সেপ্টেম্বর (হি.স.): নেপালের রাসুয়া জেলায় গত ২৬ আগস্ট ভোটেকোশি নদীতে ভয়াবহ বন্যায় ১৯১টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বা ভেসে গিয়েছে। বন্যায় ওই যানবাহনের চালক, সহকারী চালক ও যাত্রী মিলিয়ে মোট ৩৪৪ জন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার নেপাল ট্রান্সপোর্ট ব্যবসায়ী জাতীয় মহাসঙ্ঘের মহাসচিব ডেকনাথ গৌতম জানান, বন্যায় দেশের ন’টি পরিবহণ সংস্থার যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপাল অর্ণিকো ট্রান্সপোর্ট সার্ভিস প্রাইভেট লিমিটেডের ১৯টি বাস, একটি মিনি ট্রাক, দু’টি জিপ এবং চারটি কন্টেনার বন্যার জলে ভেসে গিয়েছে। সংস্থার ৫০ জন শ্রমিকও নিখোঁজ। পাসাং লামু ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের ১৯টি বাস এবং ২১ জন নিখোঁজ রয়েছেন। ভক্তপুর নিউ ভিশন ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের দু’টি কন্টেনার ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছে। নিখোঁজ রয়েছেন দুই চালক। হিমালয়ান ট্রান্সপোর্ট কোম্পানির চারটি ট্রাক, ১৬টি কন্টেনার ও একটি সুমো গাড়ি ভেসে গিয়েছে। নিখোঁজ রয়েছেন ১০ জন চালক। অন্যদিকে, নেপাল টিপার অ্যান্ড ট্রাক ব্যবসায়ী সমিতির সাতটি টিপার, ২২টি কন্টেনার, ২৩টি ট্রাক এবং একটি ট্রেলার বন্যার ধ্বংসস্তূপে চাপা পড়েছে। নিখোঁজ ৪৫ জন চালক। নারায়ণী ট্রান্সপোর্ট ব্যবসায়ী কোম্পানি প্রাইভেট লিমিটেডের ৫৯টি ট্রাক ও কন্টেনার ভেসে গিয়েছে। সংস্থার ৭০ জন নিখোঁজ রয়েছেন। নেপাল মাইক্রো কোম্পানির ন’টি মাইক্রোবাসও বন্যার কবলে পড়েছে। এছাড়া পৃথ্বী হাইওয়ে পরিচালন সংস্থার একটি বাস ক্ষতিগ্রস্ত হওয়ায় একজন চালক ও ২২ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। ধাদিং ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের একটি বাস ভেসে যাওয়ায় তাতে থাকা একজন চালক ও ২৫ জন তীর্থযাত্রী নিখোঁজ বলে জানা গিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande