বন্যা পরিস্থিতিতে নেপালের পাশে থাকার আশ্বাস মার্কিন রাষ্ট্রদূতের
কাঠমান্ডু, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে বুধবার সৌজন্য সাক্ষাৎ করলেন নেপালে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন। সিংহদরবারে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে সাম্প্রতিক
বন্যা পরিস্থিতিতে নেপালের পাশে থাকার আশ্বাস মার্কিন রাষ্ট্রদূতের


কাঠমান্ডু, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে বুধবার সৌজন্য সাক্ষাৎ করলেন নেপালে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন। সিংহদরবারে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে সাম্প্রতিক দুর্যোগ পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

দুর্যোগের এই কঠিন সময়ে নেপালের পাশে দাঁড়ানো এবং সহযোগিতার জন্য মার্কিন সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শাহ। তিনি বলেন, সাম্প্রতিক দুর্যোগে নেপালের নাগরিকদের পাশাপাশি বিদেশি নাগরিকরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে এই ধরনের দুর্যোগের যোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

জলবায়ু পরিবর্তনের কারণে তৈরি দুর্যোগের ঝুঁকি কমানো এবং তার মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বৈঠকে নেপালের পর্যটন সম্ভাবনা এবং পর্যটন ক্ষেত্রের উন্নয়নের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সুবিধার সুযোগ নিয়েও আলোচনা হয়। নেপালে মার্কিন বিনিয়োগকে স্বাগত জানানো হবে বলেও জানান শাহ।

অন্যদিকে, রসুয়া জেলায় বন্যায় প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতিতে দুঃখপ্রকাশ করেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন। শোকাহত পরিবার এবং ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা জানান তিনি।

বোল্ডিন বলেন, এই কঠিন সময়ে নেপাল সরকার এবং দেশের মানুষের পাশে রয়েছে মার্কিন সরকার। ত্রাণ, পুনর্বাসন ও পুনর্গঠনের কাজে প্রয়োজনীয় সহযোগিতা এবং সমন্বয়ের জন্য মার্কিন সরকার প্রস্তুত বলেও জানান তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande