
কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে শুভেচ্ছা বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস। বৃহস্পতিবার তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছে, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে জানাই অন্তরের গভীর থেকে শুভ জন্মদিনের শুভেচ্ছা।
ঈশ্বরের কাছে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করি। দেশের সেবায় তাঁর কর্মপ্রয়াস অব্যাহত থাকুক, এই শুভকামনা রইল।
উল্লেখ্য, কেপটাউন শহরের সাগরপারে এই মুহূর্তে চলছে কমনওয়েলথ পার্লামেন্টারি আ্যসোসিয়েশন এর সম্মেলন। এর পরিপ্রেক্ষিতেই রয়েছে সপ্তাহব্যাপী (১৩ - ১৯ সেপ্টেম্বর) পঞ্চম দিনের কার্যক্রম। সেখানে পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার প্রতিনিধি হিসেবে যোগদান করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস। বিদেশ থেকেই সোশ্যাল মিডিয়ায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি|
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত