শিমলায় মাদক সহ গ্রেফতার ২
শিমলা, ১৭ সেপ্টেম্বর ( হি.স.) : হিমাচল প্রদেশের শিমলায় গ্রেফতার দুই মাদক পাচারকারী। ঘটনাটি ঘটেছে জুব্বল থানার অন্তর্গত এলাকায়। পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করে ৪.১০ গ্রাম মাদক( হেরোইন)। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে একজন
জু্ব্বলে মাদক সহ গ্রেফতার ২


শিমলা, ১৭ সেপ্টেম্বর ( হি.স.) : হিমাচল প্রদেশের শিমলায় গ্রেফতার দুই মাদক পাচারকারী। ঘটনাটি ঘটেছে জুব্বল থানার অন্তর্গত এলাকায়। পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করে ৪.১০ গ্রাম মাদক( হেরোইন)। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে একজন রোহড়ুর বাসিন্দা কৈলাশ সিং (৪২) এবং অন্যজন চিড়গাঁওয়ের বাসিন্দা অভিষেক (২১)।

বৃহস্পতিবার এক পুলিশ অধিকারিক জানিয়েছেন , বুধবার পুলিশ স্যাঁধোর সেতুর কাছে টহল দেওয়ার সময় গোপন সূত্রে খবর পায় দুই যুবক একটি গাড়িতে করে মাদকের চালান আনতে ঝরাগের দিকে গেছে। খবর পাওয়া মাত্রই পুলিশ গাড়িটি আটকে তল্লাশি চালায় এবং তার ভেতর থেকে ৪.১০ গ্রাম মাদক (হেরোইন) উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande