নওয়াদায় পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু
নওয়াদা, ১৭ সেপ্টেম্বর ( হি.স.): বিহারের নওয়াদায় ঘটল এক পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার, নারদীগঞ্জ থানার অন্তর্গত পডরিয়া গ্রামের কাছে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম অভিষেক কুমার (২৫) । সে নরহাট থানার অন্তর্গত করমা গ্রামের ব
নওয়াদায় পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু


নওয়াদা, ১৭ সেপ্টেম্বর ( হি.স.): বিহারের নওয়াদায় ঘটল এক পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার, নারদীগঞ্জ থানার অন্তর্গত পডরিয়া গ্রামের কাছে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম অভিষেক কুমার (২৫) । সে নরহাট থানার অন্তর্গত করমা গ্রামের বাসিন্দা।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিষেক কুমার আকবরপুরের কাছে ফতেহপুর বাজারে একটি দোকান চালাত। তিজ উৎসব উপলক্ষে সে নিজের রজৌনে গিয়েছিল। বুধবার সে বাইকে করে বাড়ি ফেরার পথে নারদীগঞ্জের পডরিয়া গ্রামের কাছে এক পথদুর্ঘটনার সম্মুখীন হয়। দুর্ঘটনায় তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এই আকস্মিক ঘটনায় শোকস্তব্ধ পরিবারের সদস্যরা এবং গ্রামবাসীরা।

এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে সমাজসেবী গভীর শোক প্রকাশ করেন। তিনি শোকার্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের সমবেদনা জানান এবং সবরকম সহযোগিতার আশ্বাস দেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande