প্রধানমন্ত্রীর জন্মদিনে রক্তদান শিবির গোঘাটে
আরামবাগ , ১৭ সেপ্টেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে গোঘাটে মানবিক উদ্যোগের আয়োজন করল বিজেপি। জন্মদিন উদযাপনের পাশাপাশি রক্তদানকে সামনে রেখে আয়োজিত হয় বিশেষ রক্তদান শিবির। ‘মানবতার সবচেয়ে বড় ধর্ম রক্তদান’—এই বার্তাক
প্রধানমন্ত্রীর জন্মদিনে বিজেপির রক্তদান শিবির


আরামবাগ , ১৭ সেপ্টেম্বর (হি.স.) :

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে গোঘাটে মানবিক উদ্যোগের আয়োজন করল বিজেপি। জন্মদিন উদযাপনের পাশাপাশি রক্তদানকে সামনে রেখে আয়োজিত হয় বিশেষ রক্তদান শিবির। ‘মানবতার সবচেয়ে বড় ধর্ম রক্তদান’—এই বার্তাকে সামনে রেখেই কর্মসূচিতে অংশ নেন দলীয় কর্মী-সমর্থক ও স্থানীয় মানুষজন।

১৭ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে বিজেপির ঘোষিত ‘সেবা সংকল্প অভিযান’-এর কর্মসূচি শুরু হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই গোঘাটে এই রক্তদান শিবিরের আয়োজন বলে উদ্যোক্তাদের দাবি। কর্মসূচির শুরুতে প্রধানমন্ত্রীর ছবির সামনে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এরপর ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিতরা।

আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় রক্তদান কর্মসূচি। শিবিরের ব্যানারে লেখা ছিল—‘এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে একটি জীবন’। রক্তের প্রয়োজনে থাকা রোগীদের কথা মাথায় রেখে সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরা এবং গোঘাট বিধানসভার বিধায়ক প্রশান্ত দিগার। তাঁদের উপস্থিতিতে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।

আয়োজকদের বক্তব্য, প্রধানমন্ত্রীর জন্মদিনকে শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিতেই এই উদ্যোগ। রক্তদান শিবিরের পাশাপাশি আগামী দিনেও বিভিন্ন জনসেবামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।

প্রদীপ প্রজ্জ্বলন ও ভারত মাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন দিয়ে শুরু হওয়া কর্মসূচির শেষপর্যন্ত মূল আকর্ষণ হয়ে ওঠে রক্তদান। প্রধানমন্ত্রীর জন্মদিনে গোঘাট থেকে ‘সেবাই মানুষের পাশে দাঁড়ানোর অন্যতম মাধ্যম’—এই বার্তাই তুলে ধরলেন উদ্যোক্তারা।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande