২৫ বছরের সেবা পূর্তি ও প্রধানমন্ত্রীর জন্মদিনে তারকেশ্বরে পায়েস প্রসাদ বিতরণ
আরামবাগ, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : ২৫ বছরের সেবা পূর্তি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার তারকেশ্বরের সন্তোষপুর পঞ্চায়েতে আয়োজিত হলো বিশেষ পায়েস প্রসাদ বিতরণ কর্মসূচি। এই উপলক্ষে এলাকার সাধারণ মানুষের মধ্যে আশীর্বাদের পা
২৫ বছরের সেবা পূর্তি ও প্রধানমন্ত্রীর জন্মদিনে তারকেশ্বরে পায়েস প্রসাদ বিতরণ


আরামবাগ, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : ২৫ বছরের সেবা পূর্তি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার তারকেশ্বরের সন্তোষপুর পঞ্চায়েতে আয়োজিত হলো বিশেষ পায়েস প্রসাদ বিতরণ কর্মসূচি। এই উপলক্ষে এলাকার সাধারণ মানুষের মধ্যে আশীর্বাদের পায়েস প্রসাদ বিতরণ করা হয়।

​ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। তিনি কর্মসূচিতে অংশ নিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং এই উদ্যোগের সঙ্গে শামিল হন। সেবা, জনকল্যাণ ও মানুষের পাশে থাকার বার্তা সামনে রেখে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়।

​পায়েস প্রসাদ বিতরণকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়। জন্মদিন ও ২৫ বছরের সেবা পূর্তিকে কেন্দ্র করে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ আরও নিবিড় করার বার্তা দেওয়া হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande