পোলবায় অন্নপূর্ণা যোজনা দিবস, উপভোক্তাদের হাতে প্রদীপ তুলে দিলেন বিধায়ক
হুগলি, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : পোলবা বিডিও অফিসে বৃহস্পতিবার পালিত হলো ‘অন্নপূর্ণা যোজনা দিবস’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। এদিন অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের হাতে প্রদীপ তুলে দেন তিনি। ​সরকারি এই কর্মসূচিকে ঘিরে পোলবা বিড
পোলবায় অন্নপূর্ণা যোজনা দিবস, উপভোক্তাদের হাতে প্রদীপ তুলে দিলেন বিধায়ক


হুগলি, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : পোলবা বিডিও অফিসে বৃহস্পতিবার পালিত হলো ‘অন্নপূর্ণা যোজনা দিবস’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। এদিন অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের হাতে প্রদীপ তুলে দেন তিনি।

​সরকারি এই কর্মসূচিকে ঘিরে পোলবা বিডিও অফিস চত্বরে উপস্থিত ছিলেন যোজনার উপভোক্তারা-সহ প্রশাসনিক আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুবীর নাগ সাধারণ মানুষের কাছে সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার উপর গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠান শেষে উপভোক্তাদের সঙ্গে কথা বলেন বিধায়ক। অন্নপূর্ণা যোজনার মাধ্যমে উপকৃত মানুষদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের পাশাপাশি তাঁদের বিভিন্ন বিষয়ের কথাও শোনা হয়। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande