
হুগলি, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : সোমড়া ১ নম্বর অঞ্চলের বাকিপুর ষষ্ঠীতলায় শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে পালিত হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা বলাগড়ের বিধায়িকা সুমনা সরকার।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দেশসেবার জন্য শুভকামনা জানানো হয়। বক্তব্য রাখতে গিয়ে সুমনা সরকার দেশের উন্নয়ন, জনসেবা এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্যে প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
জন্মদিন উদযাপনকে ঘিরে স্থানীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি জনসেবার সংকল্প আরও দৃঢ় করার বার্তা দেওয়া হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA