
হুগলি , ১৮সেপ্টেম্বর (হি.স.): শুক্রবার কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো হুগলিতে। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। অনুষ্ঠানে উপস্থিত থেকে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিধায়ক। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন বিভাগের রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী-সহ প্রশাসনের আধিকারিক ও বিশিষ্টজনেরা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্ম ও বাংলা সাহিত্যে তাঁর অবদানের কথা অনুষ্ঠানে স্মরণ করা হয়। তাঁর অমর সৃষ্টি ও কালজয়ী সাহিত্যকীর্তি প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।
কথাশিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সুবীর নাগ বলেন, বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান চিরস্মরণীয়। তাঁর সাহিত্য ও মানবিক দৃষ্টিভঙ্গি আজও পাঠকসমাজকে সমৃদ্ধ ও অনুপ্রাণিত করে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA