মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও সকলকে শুভ রাধাষ্টমীর শুভেচ্ছা
কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স.) : ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রী রাধারানীর জন্মোৎসব বা আবির্ভাব তিথি উদযাপিত হয়। যথাযোগ্য মর্যাদার সঙ্গে রাজ্য জুড়ে পালিত হচ্ছে। শনিবার এর পরিপ্রেক্ষিতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসব
রাধাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের


কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স.) : ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রী রাধারানীর জন্মোৎসব বা আবির্ভাব তিথি উদযাপিত হয়। যথাযোগ্য মর্যাদার সঙ্গে রাজ্য জুড়ে পালিত হচ্ছে। শনিবার এর পরিপ্রেক্ষিতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক পেজে লিখেছেন যে - সকলকে জানাই শুভ রাধাষ্টমীর শুভেচ্ছা।

উল্লেখ্য, ভগবান শ্রী কৃষ্ণের হৃদিনী শক্তির প্রতিরূপ স্বরূপা হচ্ছেন রাধা ঠাকুরানী। রাধাষ্টমী ব্রত পালনের কথা বর্ণিত করে বলা হয়েছে, যে ব্যাক্তির জীবনে একবারের জন্যেও এ মহান ব্রত পালন করেন তবে তার কোটি জন্মার্জিত ব্রহ্মহত্যাদির মত মহাপাপ ও তৎক্ষণাৎ ক্ষমা হয়ে যান। শত সহস্র একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয়, রাধাষ্টমী ব্রত পালনে তার শতাধিক ফল লাভ হয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande