শ্রীশ্রী রাধাষ্টমী উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোসের
কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স.) : শ্রীশ্রী রাধাষ্টমী উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস। শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে নিজের পেজে একটি বার্তার মাধ্যমে তিনি লিখেছেন, রাধাষ্টমীর পবিত্র তিথিতে শ
রাধাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অধ্যক্ষের


কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স.) : শ্রীশ্রী রাধাষ্টমী উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস। শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে নিজের পেজে একটি বার্তার মাধ্যমে তিনি লিখেছেন, রাধাষ্টমীর পবিত্র তিথিতে শ্রী রাধারাণীর কৃপায় সকলের জীবন প্রেম, শান্তি, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক।

​ভক্তি ও মঙ্গলের এই পবিত্র দিনে সকলকে জানাই শ্রীশ্রী রাধাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা।

​জয় রাধে! জয় শ্রীকৃষ্ণ!

​উল্লেখ্য, রাধাঅষ্টমী হলো শ্রীমতী রাধারাণীর আবির্ভাব তিথি। রাধারাণী ভাদ্র মাসের শুক্লাষ্টমী তিথিতে ধরাধামকে পবিত্র করে আবির্ভূত হয়েছিলেন। বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে এই অষ্টমী তিথি বহু বছর ধরে মহাসমারোহে উদযাপিত হয়ে আসছে, যদিও সাধারণ মানুষের মধ্যে এর প্রভাব কিছুটা কম।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande