
হুগলি , ৫ সেপ্টেম্বর (হি.স .):শিক্ষক দিবস উপলক্ষে সিঙ্গুরের স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে দিনটি উদযাপন করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে। শনিবারের এই
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুড় রামকৃষ্ণ মিশন পলিটেকনিক স্কুলের মহারাজ স্বামী ধেয়ানন্দজী এবং স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরের অধ্যক্ষ মানস ঘোষ মহাশয়। উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ-সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিশিষ্ট ব্যক্তিরা।
শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপস্থিত বিশিষ্টজনেরা। শিক্ষকরা কীভাবে শিক্ষার্থীদের জ্ঞান, মূল্যবোধ ও আদর্শের পথে এগিয়ে নিয়ে যান, সেই গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠান ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA