১২৬টি পর্ব সম্প্রচারিত, শুক্রবার মন কি বাতের ১১ বছর সম্পন্ন
নয়াদিল্লি, ৩ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ অনুষ্ঠান মন কি বাত শুরু হয়েছিল ২০১৪ সালের ৩ অক্টোবর, যা শুক্রবার ১১ বছর পূর্ণ করল। এই অনুষ্ঠানের ১২৬টি পর্ব সম্প্রচারিত হয়েছে, যা ১০০ কোটি মানুষকে ছুঁয়ে গিয়েছে, ৯৬% মানুষকে সচেতন কর
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৩ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ অনুষ্ঠান মন কি বাত শুরু হয়েছিল ২০১৪ সালের ৩ অক্টোবর, যা শুক্রবার ১১ বছর পূর্ণ করল। এই অনুষ্ঠানের ১২৬টি পর্ব সম্প্রচারিত হয়েছে, যা ১০০ কোটি মানুষকে ছুঁয়ে গিয়েছে, ৯৬% মানুষকে সচেতন করতে সক্ষম হয়েছে। রাজনীতির চেনা আঙ্গিনার বাইরে প্রধানমন্ত্রী মোদীর এই অনুষ্ঠান ২২টি ভারতীয় ও ১২টি বিদেশী ভাষায় সম্প্রচারিত হয়।

মন কি বাত অনুষ্ঠানটি কোভিড ও লকডাউন পর্বে দেশজুড়ে আশার সঞ্চার ঘটিয়েছিল। প্রচলিত সব ধ্যান ধারনাকে ভেঙে দিয়ে এই অনুষ্ঠান মানুষকে নতুন করে বাঁচতে শিখিয়েছিল। এখন এই অনুষ্ঠান বিকশিত ভারত গঠনের এক শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande