বিহারে সুষ্ঠুভাবেই চলছে ভোটগ্রহণ, ৯টা পর্যন্ত ভোটের হার ১৪.৫৫ শতাংশ
পাটনা, ১১ নভেম্বর (হি.স.): বিহারে সুষ্ঠুভাবেই চলছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দুই ঘণ্টায় সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ১৪.৫৫ শতাংশ। প্রথম দফার ভোটে গত ৬ নভেম্ব
নির্বাচন কমিশন


পাটনা, ১১ নভেম্বর (হি.স.): বিহারে সুষ্ঠুভাবেই চলছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দুই ঘণ্টায় সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ১৪.৫৫ শতাংশ। প্রথম দফার ভোটে গত ৬ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত ১৩.১৩ শতাংশ ভোটদান হয়েছিল।

জেলাভিত্তিক ভোটের শতাংশ

গয়া: ১৫.৯৭ শতাংশ

কিষাণগঞ্জ: ১৫.৮১ শতাংশ

জামুই: ১৫.৭৭ শতাংশ

পূর্ণিয়া: ১৫.৫৪ শতাংশ

আরারিয়া: ১৫.৩৪ শতাংশ

ঔরঙ্গাবাদ: ১৫.৪৩ শতাংশ

বাঁকা: ১৫.১৪ শতাংশ

কৈমুর (ভাবুয়া): ১৫.০৮ শতাংশ

পশ্চিম চম্পারণ: ১৫.০৪ শতাংশ

আরওয়াল: ১৪.৯৫ শতাংশ

সুপৌল: ১৪.৮৫ শতাংশ

রোহতাস: ১৪.১৬ শতাংশ

পূর্ব চম্পারণ: ১৪.১১ শতাংশ

শেওহর: ১৩.৯৪ শতাংশ

জেহানাবাদ: ১৩.৮১ শতাংশ

কাটিহার: ১৩.৭৭ শতাংশ

নওয়াদা: ১৩.৪৬ শতাংশ

সীতামরি: ১৩.৪৯ শতাংশ

ভাগলপুর: ১৩.৪৩ শতাংশ

মধুবনী: ১৩.২৫শতাংশ

বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফায় রাজ্যের ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে ১২২টিতে এদিন সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই ধাপে ২০টি জেলায় প্রায় ১,৩০২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। ৩ কোটি ৭০ লক্ষ ভোটার। এর মধ্যে ১ কোটি ৯৫ লক্ষ ৪৪ হাজার ৪১ জন পুরুষ, যেখানে মহিলার সংখ্যা ১ কোটি ৭৪ লক্ষ ৬৮ হাজার ৫৭২ জন। মোট ৯৪৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande