ভারত ও মঙ্গোলিয়া মৈত্রী প্রকল্প অবিচলিতভাবে এগিয়ে চলেছে : ডঃ এস জয়শঙ্কর
নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.) : বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর মঙ্গলবার মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রী বাৎসেৎসেগ বাতমুনখ এবং শিল্প ও খনিমন্ত্রী গংগর দামদিনিয়ামের সঙ্গে মঙ্গোল রিফাইনারি প্রকল্পের নির্মাণস্থল পরিদর্শন করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডঃ জয়শঙ
ভারত ও মঙ্গোলিয়া মৈত্রী প্রকল্প অবিচলিতভাবে এগিয়ে চলেছে : ডঃ এস জয়শঙ্কর


নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.) : বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর মঙ্গলবার মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রী বাৎসেৎসেগ বাতমুনখ এবং শিল্প ও খনিমন্ত্রী গংগর দামদিনিয়ামের সঙ্গে মঙ্গোল রিফাইনারি প্রকল্পের নির্মাণস্থল পরিদর্শন করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডঃ জয়শঙ্কর বলেছেন,, ভারত ও মঙ্গোলিয়ার মৈত্রী প্রকল্পটি অবিচলিতভাবে এগিয়ে চলেছে। তিনি এই প্রকল্পে জড়িত বিভিন্ন দলের সঙ্গে বাস্তবায়নাধীন কাজের অবস্থাও পর্যালোচনা করেছেন। বিদেশমন্ত্রী প্রকল্পস্থলে ভারতীয় ও মঙ্গোলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিকূল পরিস্থিতিতে এত বড় একটি প্রকল্প বাস্তবায়নে তাঁদের নিষ্ঠা ও প্রতিশ্রুতির জন্য তিনি তাঁদের ধন্যবাদ জানান।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande