নিষেধাজ্ঞা উঠতেই গুগল প্লে স্টোরে ফিরল টেলিগ্রাম
নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.) : কেন্দ্রের নিষেধাজ্ঞা উঠতেই বহুজাতিক সংস্থা গুগল পুনরায় ফিরিয়ে আনল টেলিগ্রামকে। মঙ্গলবার সকালে প্লে স্টোরে মেসেজিং অ্যাপ টেলিগ্রামকে পুনরায় ফিরিয়ে এনেছে গুগল । ২২ জুন মধ্যরাতে শেষ হয় কেন্দ্র সরকারের জারি করা সাময়িক ন
নিষেধাজ্ঞা উঠতেই গুগল প্লে স্টোরে ফিরল টেলিগ্রাম


নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.) : কেন্দ্রের নিষেধাজ্ঞা উঠতেই বহুজাতিক সংস্থা গুগল পুনরায় ফিরিয়ে আনল টেলিগ্রামকে। মঙ্গলবার সকালে প্লে স্টোরে মেসেজিং অ্যাপ টেলিগ্রামকে পুনরায় ফিরিয়ে এনেছে গুগল । ২২ জুন মধ্যরাতে শেষ হয় কেন্দ্র সরকারের জারি করা সাময়িক নিষেধাজ্ঞার মেয়াদ । তারপরই গুগল এই পদক্ষেপ নিয়েছে।

গুগল প্লে স্টোরে আনুষ্ঠানিকভাবে ফিরে আসার আগে বেশ কিছু ব্যবহারকারীর মোবাইল ফোনে সচল হয়ে গিয়েছিল মেসেজিং অ্যাপটি । তবে এদিন সকাল ১০টা পর্যন্ত অ্যাপলের 'অ্যাপ স্টোর'-এ উপলব্ধ ছিল না টেলিগ্রাম । এই বিষয়ে অ্যাপলকে সরাসরি ই-মেল পাঠানো হলেও অ্যাপলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ৩ মে ছিল নিট-ইউজি পরীক্ষা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র মাধ্যমে দেশজুড়ে মেডিকেল প্রতিষ্ঠানগুলিতে ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হয়। তবে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর বাতিল করা হয়েছিল পরীক্ষা । এরপর ২১ জুন পুনরায় পরীক্ষার দিন স্থির হয় । পুনর্পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া রুখতে কেন্দ্র সরকার গুগল ও অ্যাপল-কে ২২ জুন পর্যন্ত তাদের প্ল্যাটফর্ম থেকে 'টেলিগ্রাম' সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande