আগামীকাল ১ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য হাফলং-শিলচর সড়ক অবরোধের ডাক
হাফলং (অসম), ৩১ জুলাই (হি.স.) : ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম আগামীকাল শুক্রবার (১ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য হাফলং-শিলচর সড়ক অবরোধের ডাক দিয়েছে। এদিন সকাল ছয়টা থেকে হাফলং-শিলচর সড়কের জাটিঙ্গা-মিয়াংক্রোর মধ্যে সড়কপথ অনির্দিষ্টকালের জন্য অবরোধের
আগামীকাল ১ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য হাফলং-শিলচর সড়ক অবরোধের ডাক


হাফলং (অসম), ৩১ জুলাই (হি.স.) : ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম আগামীকাল শুক্রবার (১ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য হাফলং-শিলচর সড়ক অবরোধের ডাক দিয়েছে। এদিন সকাল ছয়টা থেকে হাফলং-শিলচর সড়কের জাটিঙ্গা-মিয়াংক্রোর মধ্যে সড়কপথ অনির্দিষ্টকালের জন্য অবরোধের পরিপ্রেক্ষিতে, ওই পথে যাতায়াতকারী সকল যাত্রীদের বিকল্প হিসেবে জাটিঙ্গা-হারাঙ্গাজাও হাইওয়ে সড়ক ব্যবহার করতে অনুরোধ জানিয়েছেন ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরামের সভাপতি ডেভিড কেভম।

ডেভিড বলেন, ‘জনসাধারণের অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সম্মিলিত এই উদ্দেশ্যে আপনাদের সমর্থন ও সহযোগিতার জন্য বিনীতভাবে আবেদন করছি। এই সংগ্রাম ২৮টি ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর কল্যাণ ও অধিকার এবং শিক্ষার্থী, রোগী, সরকারি কর্মচারী সহ প্রতিদিন যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তার জন্য।’

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande