খেজুরিতে জোড়া মৃত্যুকাণ্ডের শুনানিতে হাই কোর্ট ১৭ জনের কল রেকর্ড চাইল
কলকাতা, ৩ সেপ্টেম্বর, (হি.স.): খেজুরি জোড়া মৃত্যুর ঘটনায় ১৭ জনের কল রেকর্ড দেখতে চাইল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের প্রশ্ন, দ্বিতীয় ময়নাতদন্তে কী ভাবে অত্যাচারের দাগ এল? একটি মেলার মধ
খেজুরিতে জোড়া মৃত্যুকাণ্ডের শুনানিতে হাই কোর্ট ১৭ জনের কল রেকর্ড চাইল


কলকাতা, ৩ সেপ্টেম্বর, (হি.স.): খেজুরি জোড়া মৃত্যুর ঘটনায় ১৭ জনের কল রেকর্ড দেখতে চাইল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের প্রশ্ন, দ্বিতীয় ময়নাতদন্তে কী ভাবে অত্যাচারের দাগ এল? একটি মেলার মধ্যে এত বড় ঘটনা ঘটল, অথচ কোনও প্রত্যক্ষদর্শীর বয়ান নেই?

হাই কোর্টের পর্যবেক্ষণ, নিশ্চিত সাক্ষীরা ভয় পাচ্ছেন। তদন্তকারীদের নির্দেশ, তাঁদের ভয় দূর করুন। বিচারপতিরা জানান, এই মামলায় কেস ডায়েরি খুবই গুরুত্বপূর্ণ। হাই কোর্টের প্রাথমিক পর্যবেক্ষণ, এই মৃত্যু বৈদ্যুতিক পোল ভেঙে না-ও হতে পারে। কারণ, দেহে আঘাতের অনেক চিহ্ন রয়েছে, যা দ্বিতীয় ময়নাতদন্তে উঠে এসেছে।

ঘটনায় দু’টি ভিন্ন ময়নাতদন্তের রিপোর্ট নিয়েও উষ্মা প্রকাশ করে আদালত। বিচারপতি বসাকের মন্তব্য, ‘‘দুই ময়নাতদন্তের রিপোর্ট আলাদা। দুই হাসপাতলের দুই রিপোর্ট। এমন হলে পুরো পদ্ধতির উপরে সাধারণ মানুষের বিশ্বাস চলে যাবে।’’ এর পরেই সিআইডিকে আদালত জানায়, সন্দেহজনক সব মোবাইল ফোনের কল রেকর্ডিং যাচাই করুন। চিকিৎসক, তদন্তকারী অফিসার এবং ওসি-সহ বাকি ১৭ জনের ফোন রেকর্ডিং খতিয়ে দেখতে হবে। আপাতত তদন্তের আওতায় এই ১৭ জনকে নিয়ে আসা হোক। হাই কোর্ট জানায়, সিবিআই তদন্তের বিষয়টি আদালত পরে বিচার করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande