এশিয়ান গেমসের ১৩তম দিনে ৬৬টি পদক নিয়ে অষ্টম স্থানে আছে ভারত
কলকাতা, ১ অক্টোবর (হি.স.) : ১ অক্টোবর ২০২৬ এশিয়ান গেমসে ভারতীয় দল মোট ৬টি পদক জিতেছে। **রৌপ্য পদক: ৩টি **ব্রোঞ্জ পদক: ৩টি এই দিনে কুস্তি এবং সেলিংয়ে ভারত রৌপ্য পদক জেতে এবং স্কোয়াশ ও আর্চারিতে ব্রোঞ্জ পদক লাভ করে। এছাড়া পুরুষদের হকি ও ক্রিক
এশিয়ান গেমসের ১৩তম দিনে ৬৬টি পদক নিয়ে অষ্টম স্থানে আছে ভারত


কলকাতা, ১ অক্টোবর (হি.স.) : ১ অক্টোবর ২০২৬ এশিয়ান গেমসে ভারতীয় দল মোট ৬টি পদক জিতেছে।

**রৌপ্য পদক: ৩টি

**ব্রোঞ্জ পদক: ৩টি

এই দিনে কুস্তি এবং সেলিংয়ে ভারত রৌপ্য পদক জেতে এবং স্কোয়াশ ও আর্চারিতে ব্রোঞ্জ পদক লাভ করে। এছাড়া পুরুষদের হকি ও ক্রিকেট দল ফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করেছে।

**কুস্তি:

রূপো -নীতেশ (পুরুষদের গ্রিকো-রোমান ৯৭ কেজি)

**সেইলিং:

রূপো- মনু ফ্রান্সিস ও প্রিন্স কুরিসিঙ্কাল নোবেল (পুরুষদের স্কিফ)

**আর্চারি:

ব্রোঞ্জ-গণেশ মণি রত্নম থিরুমুরু (পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড)

**স্কোয়াশ:

ব্রোঞ্জ-ভারতীয় মহিলা দল।

**স্কোয়াশ- ব্রোঞ্জ (ভারতীয় পুরুষ দল)।

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ১ অক্টোবর পর্যন্ত পদক তালিকায় শীর্ষ দেশ ও ভারতের অবস্থান নিচে দেওয়া হলো:

• চিন (১ম স্থান): ১৫৪টি সোনা, ৭১টি রুপো এবং ৬৩টি ব্রোঞ্জসহ মোট ২৮৮টি পদক নিয়ে চিন পদক তালিকার শীর্ষে অবস্থান করছে।

• জাপান: ৫৯টি সোনা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

• দক্ষিণ কোরিয়া : ৩০টি সোনা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

• ভারত (৮ম স্থান): ১০টি সোনা, ২৩টি রুপো এবং ৩৩টি ব্রোঞ্জসহ মোট ৬৬টি পদক নিয়ে ভারত পদক তালিকার ৮ম স্থানে অবস্থান করছে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande