ইডেন গার্ডেন্সে সিএবি-র উদ্যোগে পরিবেশ বান্ধব একজোড়া উদ্যোগ
কলকাতা, ১ অক্টোবর (হি. স.) : ইডেন গার্ডেন্সে বৃহস্পতিবার পরিবেশ বান্ধব দুই উদ্যোগের সূচনালগ্নে সৌরভ গঙ্গোপাধ্যায় উপস্থিত ছিলেন। ফিতে কেটেই হল এদিন চালু ১৫০ কিলোলিটার স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ও বৃষ্টির জল সংরক্ষণ ব্যবস্থা। এমনতর উদ্যোগ প্রথম।
ইডেন গার্ডেন্সে সিএবি-র উদ্যোগে নতুন ব্যবস্থা


কলকাতা, ১ অক্টোবর (হি. স.) : ইডেন গার্ডেন্সে বৃহস্পতিবার পরিবেশ বান্ধব দুই উদ্যোগের সূচনালগ্নে সৌরভ গঙ্গোপাধ্যায় উপস্থিত ছিলেন। ফিতে কেটেই হল এদিন চালু ১৫০ কিলোলিটার স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ও বৃষ্টির জল সংরক্ষণ ব্যবস্থা। এমনতর উদ্যোগ প্রথম। কাজেই আরও পরিচ্ছন্ন, সবুজ এবং পরিবেশবান্ধব ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে ইডেন গার্ডেন্সে চালু হল দুটি গুরুত্বপূর্ণ পরিবেশবান্ধব উদ্যোগ। বৃহস্পতিবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (CAB)-এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় উদ্বোধন করেন ১৫০ KLD MBBR-ভিত্তিক স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (STP) এবং রেনওয়াটার হার্ভেস্টিং (RWH) ব্যবস্থা। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি-র কোষাধ্যক্ষ সঞ্জয় দাস এবং প্রাক্তন সচিব বাবলু কোলে।

উল্লেখ্য, ইডেনের পরিবেশবান্ধব পরিকাঠামোর অংশ হিসাবে ওই দুই প্রকল্পের পরিকল্পনা করা হয়েছিল। নতুন স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট-তে প্রতিদিন সর্বাধিক দেড় লক্ষ লিটার নিকাশি জল জৈবিক প্রক্রিয়া, পরিস্রবণ এবং জীবাণুমুক্তকরণের মাধ্যমে পরিশোধন করা যাবে। পরিশোধিত জল পানীয় হিসাবে নয়, বাগানে জল দেওয়া কিংবা শৌচাগারে ফ্লাশ করার মতো কাজে পুনর্ব্যবহার করা সম্ভব হবে। এর ফলে সংরক্ষণ করা যাবে ভূগর্ভস্থ ও পানীয় জলের মতো মূল্যবান মিষ্টি জলের উৎস।

অন্যদিকে, রেনওয়াটার হার্ভেস্টিং ব্যবস্থার মাধ্যমে বৃষ্টির জল সংগ্রহ ও সুষ্ঠু ব্যবস্থাপনা করা হবে। এর ফলে জল সংরক্ষণের পাশাপাশি প্রচলিত জলের উৎসের উপর নির্ভরতাও কমবে। দুই প্রকল্পই জল পুনর্ব্যবহার, বৃষ্টির জল সংরক্ষণ, নিকাশি জলের অপচয় কমানো এবং পরিবেশ রক্ষায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-এর দায়বদ্ধতার বার্তা দিচ্ছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande