
কলকাতা, ১ অক্টোবর (হি. স.) : চলতি মরসুমে ফুটবল খেলায় অঘটন আজও ঘটে। এর জ্বলন্ত প্রমাণ বৃহস্পতিবার ৩ গোলের ব্যবধানে জিতল এফ সি আই (ইস্ট জ়োন)। মহমেডান আ্যথলেটিক ক্লাব হারল নৈহাটি'তে । কলকাতা ফুটবল লিগ ২০২৬-২০২৭ এর প্রথম ডিভিশনের খেলায় ইস্টার্ন রেল ও এফসিআই জিতল। বৃহস্পতিবার প্রথম খেলায় বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে তিন গোলের ব্যবধানে জিতল ইস্টার্ন রেলওয়ে এস সি। খেলার ফলাফল ৪-১ গোল। এদিন হারল সুবার্বান ক্লাব। দ্বিতীয় খেলায় উত্তর ২৪ পরগণা জেলার নৈহাটি তে জিতল ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া - পূর্বাঞ্চল অর্থাৎ এফ সি আই (ইস্ট জ়োন)। পাল্টা রুখে দাঁড়াতেও এদিন সম্পূর্ণ ব্যর্থ খেলোয়াড়রা। এর ফলশ্রুতিতেই তিন গোলের ব্যবধানে এদিনের খেলায় মহমেডান স্পোর্টিং ক্লাব হারল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত