নেপালে অপরিবর্তিত পেট্রোপণ্যের দাম
কাঠমান্ডু, ১ অক্টোবর (হি.স.): ভারত থেকে আমদানি করা পেট্রোলিয়াম-জাত পণ্যের দাম বাড়লেও নেপালে তার দাম অপরিবর্তিত রয়েছে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে নেপাল অয়েল কর্পোরেশন। জানানো হয়েছে, ভোটেকোশীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ধসের ফলে সৃষ্ট পরিস্থিতি
নেপালে অপরিবর্তিত পেট্রোপণ্যের দাম


কাঠমান্ডু, ১ অক্টোবর (হি.স.): ভারত থেকে আমদানি করা পেট্রোলিয়াম-জাত পণ্যের দাম বাড়লেও নেপালে তার দাম অপরিবর্তিত রয়েছে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে নেপাল অয়েল কর্পোরেশন। জানানো হয়েছে, ভোটেকোশীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ধসের ফলে সৃষ্ট পরিস্থিতি, আসন্ন উৎসব এবং সাধারণ উপভোক্তাদের স্বার্থের কথা মাথায় রেখে পেট্রোপণ্যের দামে কোনও বাড়তি পরিবর্তন আনা হয়নি।

নেপাল অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার রাতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে নতুন ক্রয়মূল্যের তালিকা পাওয়া গেছে। সেই অনুযায়ী পেট্রোলের দাম লিটার প্রতি ২০ টাকা ৪৪ পয়সা বৃদ্ধি পেয়েছে। এছাড়া ডিজেল ২০ টাকা ২১ পয়সা, কেরোসিন ১৫ টাকা ৯৬ পয়সা এবং বিমান জ্বালানির দাম লিটার প্রতি ১৮ টাকা ৬৬ পয়সা বেড়েছে। একইভাবে রান্নার এলপিজি গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৮১ টাকা ৩২ পয়সা বেড়েছে। তা সত্ত্বেও নেপালে গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। নেপাল অয়েল কর্পোরেশন জানিয়েছে, ভারত থেকে আমদানি করা পেট্রোপণ্যর মূল্যবৃদ্ধি সত্ত্বেও নেপালে উপভোক্তাদের জন্য দাম অপরিবর্তিত থাকছে। নেপাল অয়েল কর্পোরেশনের মতে, ভোটেকোশীর বন্যা ও ভূমিধসের ফলে সৃষ্ট অস্বাভাবিক পরিস্থিতি, আসন্ন উৎসব এবং উপভোক্তাদের স্বার্থে আপাতত পেট্রোপণ্যের দামে কোনও পরিবর্তন করা হয়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande