(আপডেট) সিইসি-র পদত্যাগের দাবিতে মুম্বই-পুণেতে বিক্ষোভ, আট ঘণ্টা পর মুক্ত তুষার গান্ধী
মুম্বই, ১০ অক্টোবর (হি.স.) : প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি এবং ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র সমর্থনে শনিবার মুম্বই ও পুণের একাধিক স্থানে বিক্ষোভ দেখান কর্মীরা। এই বিক্ষোভের সময় শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এরই মধ্য
(আপডেট) সিইসি-র পদত্যাগের দাবিতে মুম্বই-পুণেতে বিক্ষোভ, আট ঘণ্টা পর মুক্ত তুষার গান্ধী


মুম্বই, ১০ অক্টোবর (হি.স.) : প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি এবং ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র সমর্থনে শনিবার মুম্বই ও পুণের একাধিক স্থানে বিক্ষোভ দেখান কর্মীরা। এই বিক্ষোভের সময় শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এরই মধ্যে জাতির জনক মহাত্মা গান্ধীর পৌত্র তুষার গান্ধীকে আটক করার পর মুম্বইয়ের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে প্রায় আট ঘণ্টা পর পুলিশ তুষার গান্ধীকে মুক্তি দেয়।

মুম্বইয়ে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপি-র প্রস্তাবিত বিক্ষোভের সমর্থনে অগস্ট ক্রান্তি ময়দানে তুষার গান্ধীর নেতৃত্বে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কিন্তু পুলিশ বান্দ্রা থেকেই তুষার গান্ধীকে আটক করে। এর পর শিবসেনা (ইউবিটি)-র নেতা ও বিধায়কেরা আক্রমণাত্মক অবস্থান নিয়ে রাস্তায় নেমে আসেন। এমনকি তুষার গান্ধীর মেয়ে কস্তুরী গান্ধীও রাস্তায় নেমে বিক্ষোভে যোগ দেন। এর ফলে পুলিশ শতাধিক কর্মীকে আটক করে। তবে শিবসেনা (ইউবিটি)-র আক্রমণাত্মক অবস্থানের জেরে সন্ধ্যায় তুষার গান্ধীকে ছেড়ে দেয় পুলিশ। যদিও অগস্ট ক্রান্তি ময়দানে বহু বিক্ষোভকারী প্রতিবাদ জানাতে পৌঁছেছিলেন, পুলিশ তাঁদের সকলকেই আটক করে। মুম্বইয়ে বিক্ষোভ ঠেকাতে পুলিশকে সর্বত্র মোতায়েন থাকতে দেখা যায়।

দিল্লিতে সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করার পর সিজেপি সমর্থকেরা পুণে জেলার সরকারওয়াড়া থেকে জেলাশাসকের দফতর পর্যন্ত মিছিলের আয়োজন করেন। এর জেরে বিপুল সংখ্যায় সিজেপি কর্মী সরকারওয়াড়ার কাছে জড়ো হয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পুণে পুলিশ শতাধিক কর্মীকে আটক করেছে। আটক সিজেপি কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ করছে পুণে পুলিশ। তবে সিজেপি-র বিক্ষোভের কথা মাথায় রেখে সতর্ক রয়েছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande