নেপালের বুড়ি গণ্ডকী নদীতে বিধ্বংসী হড়পা বান, জারি চরম সতর্কতা
কাঠমান্ডু, ১১ অক্টোবর (হি.স.): নেপালের উত্তরাঞ্চলীয় গোর্খা জেলায় বুড়ি গণ্ডকী নদীতে হঠাৎ ভয়াবহ হড়পা বান ও আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হওয়ায় নদী অববাহিকার বাসিন্দাদের জন্য জরুরি ভিত্তিতে চরম সতর্কতা জারি করেছে
নেপালের বুড়ি গণ্ডকী নদীতে বিধ্বংসী হড়পা বান, জারি চরম সতর্কতা


কাঠমান্ডু, ১১ অক্টোবর (হি.স.): নেপালের উত্তরাঞ্চলীয় গোর্খা জেলায় বুড়ি গণ্ডকী নদীতে হঠাৎ ভয়াবহ হড়পা বান ও আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হওয়ায় নদী অববাহিকার বাসিন্দাদের জন্য জরুরি ভিত্তিতে চরম সতর্কতা জারি করেছে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। যে কোনও সময় জলের তোড়ে প্লাবিত হওয়ার আশঙ্কায় সংলগ্ন এলাকার সাধারণ মানুষকে অবিলম্বে নদীর তীরবর্তী অঞ্চল ছেড়ে উঁচু ও নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তরফে এক জরুরি সতর্কবার্তায় জানানো হয়েছে, চুমানুব্রি গ্রামীণ পুরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকা দিয়ে বুড়ি গণ্ডকী নদীতে তীব্র জলোচ্ছ্বাস ও ব্যাপক বন্যা ধেয়ে আসছে। এই জলপ্রবাহ যতক্ষণে স্বাভাবিক না হচ্ছে, ততক্ষণে সাধারণ মানুষকে ত্রিশূলী দোভান পর্যন্ত বিস্তৃত নদী অববাহিকার কোনও অংশে না যাওয়ার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই গোর্খা জেলার বন্যাকবলিত অঞ্চলগুলির আকাশপথে তোলা ছবি প্রকাশ করেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সেই ছবিতে দেখা যাচ্ছে, পাহাড়ি নদীটির তীব্র জলস্রোত আশপাশের এলাকা গ্রাস করছে এবং নদী সংলগ্ন রাস্তাঘাট ও জনপদে বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande