যশের রাবণ অবতার প্রসঙ্গে প্রতিক্রিয়া আর্য বব্বরের
মুম্বই, ১৪ অক্টোবর ( হি.স.) : নিতেশ তিওয়ারির আসন্ন ছবি ''রামায়ণ''-এ রাবণের ভূমিকায় অভিনয় করতে চলেছেন দক্ষিণী সুপারস্টার যশ। তাঁর প্রথম লুক নিয়ে এবার নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা আর্য বব্বর। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আর্য জানান , রাবণের
যশের রাবণ অবতার প্রসঙ্গে তুললেন আর্য বব্বর


মুম্বই, ১৪ অক্টোবর ( হি.স.) : নিতেশ তিওয়ারির আসন্ন ছবি 'রামায়ণ'-এ রাবণের ভূমিকায় অভিনয় করতে চলেছেন দক্ষিণী সুপারস্টার যশ। তাঁর প্রথম লুক নিয়ে এবার নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা আর্য বব্বর। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আর্য জানান , রাবণের ভূমিকায় যশের এই লুকে তিনি নতুন কিছু দেখতে পাননি। তিনি এই লুকের সঙ্গে যশের ব্লকবাস্টার ছবি 'কেজিএফ' এর লুকের তুলনা টানেন। তবে আর্য এও স্পষ্ট করে দিয়েছেন যে, পুরো ছবিটা দেখার পরেই কেবল এই চরিত্রের অভিনয় নিয়ে চূড়ান্ত মতামত তৈরি করা সম্ভব।

বর্তমানে আর্য বব্বর তাঁর 'মহাবলী' নামক থিয়েটার নাটকে রাবণের চরিত্রেই অভিনয় করছেন। আলাপচারিতার সময় তিনি ওম রাউতের ছবি 'আদিপুরুষ'-এ সইফ আলি খানের অভিনয়েরও প্রশংসা করেন। আর্যর মতে, পরিচালক যেভাবে চরিত্রটিকে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন, সাইফ সেই নির্দেশ মেনেই কাজ করেছিলেন এবং অভিনয়ে অভিনবত্ব আনার চেষ্টা করেছিলেন।

প্রসঙ্গত, নীতেশ তিওয়ারির পরিচালনায় তৈরি হতে যাওয়া 'রামায়ণ' ছবিতে রণবীর কাপুরকে রাম, সাই পল্লবীকে মাতা সীতা, যশকে রাবণ, রবি দুবেকে লক্ষ্মণ এবং সানি দেওলকে হনুমানের চরিত্রে দেখা যাবে। এছাড়া ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অরুণ গোভিল, লারা দত্ত, রকুল প্রীত সিং এবং বিবেক ওবেরয়র মতো কলা কুশলীরা । নমিত মালহোত্রা ও যশের প্রযোজনায় নির্মিত এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দুটি ভাগে । প্রথম ভাগটি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ৫ নভেম্বর ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande