কলকাতায় অবৈধ অস্ত্র তৈরির কারখানার হদিশ, আটক একাধিক অস্ত্র ও সরঞ্জাম
কলকাতা, ১৪ অক্টোবর (হি.স.) : পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ কার্যবল (এসটিএফ) -এর তৎপরতায় কলকাতা শহরের নাদিয়াল থানা এলাকার আইয়ুবনগর অঞ্চলে এক বড়সড় অবৈধ অস্ত্র তৈরির কারখানার হদিশ মিলল। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে মঙ্গলবার পুলিশের একটি বিশেষ দল ওই এ
কলকাতায় অবৈধ অস্ত্র তৈরির কারখানার হদিশ


কলকাতা, ১৪ অক্টোবর (হি.স.) : পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ কার্যবল (এসটিএফ) -এর তৎপরতায় কলকাতা শহরের নাদিয়াল থানা এলাকার আইয়ুবনগর অঞ্চলে এক বড়সড় অবৈধ অস্ত্র তৈরির কারখানার হদিশ মিলল। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে মঙ্গলবার পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় একটি নির্দিষ্ট বাড়িতে অভিযান চালিয়ে এই বেআইনি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে ৭ এমএম বোরের দুটি আগ্নেয়াস্ত্র, দুটি দেশি অস্ত্র, বিভিন্ন ক্যালিবারের বেশ কিছু তাজা কার্তুজ, ব্যবহৃত খোসা এবং অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম বাজেট করা হয়েছে। উদ্ধার হওয়া এই সমস্ত সামগ্রী ও যন্ত্রাংশ থেকেই স্পষ্ট যে, ওই নির্দিষ্ট বাড়িতে দীর্ঘদিন ধরে অত্যন্ত সুকৌশলে বেআইনিভাবে অস্ত্র তৈরির কাজ চলছিল। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত ও কারখানার সঙ্গে যুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে চম্পট দেয়। তবে পুলিশ ইতিমধ্যেই তার সঠিক পরিচয় নিশ্চিত করতে পেরেছে। এই ঘটনায় নাদিয়াল থানায় অস্ত্র আইনে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। পলাতক অভিযুক্তের দ্রুত খোঁজ পেতে এবং এই অবৈধ অস্ত্র তৈরির চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তার নেপথ্য নেটওয়ার্কটি উদ্ঘাটনে জোরকদমে তদন্ত চালাচ্ছে পুলিশ।জানা গিয়েছে, গোপন সূত্রে এই অবৈধ অস্ত্র কারখানার খবর পেয়েছিল এসটিএফের দল। আর সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কলকাতার নাদিয়াল থানা এলাকার আয়ুবনগরের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে দুটি সেভেন এমএম পিস্তল ও দুটি দেশি আগ্নেয়াস্ত্র। সেইসঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের তাজা কার্তুজ, ব্যবহৃত কার্তুজ। পাশাপাশি রয়েছে অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম। উদ্ধার হওয়া সামগ্রী থেকে ওই বাড়িতে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরির কাজ চলছিল বলে প্রাথমিকভাবে অনুমান করছেন তদন্তকারী দল। এই অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হলেও তাঁকে চিহ্নিত করা হয়েছে বলে এসটিএফ সূত্রের খবর। এই ঘটনায় নাদিয়াল থানায় অস্ত্র আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত পলাতক অভিযুক্তকে গ্রেফতার করার জন্য তল্লাশি চালাচেছ তদন্তকারী দল। সেইসঙ্গে এই অবৈধ অস্ত্র তৈরির কারবারের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande