প্রকাশ্যে আয়ুষ্মান খুরানা অভিনীত ছবি ‘উড়তা তীর’-এর দ্বিতীয় ট্রেলার
মুম্বই, ১৪ অক্টোবর ( হি.স.) : অবশেষে প্রকাশ্যে এলো অভিনেতা আয়ুষ্মান খুরানার আসন্ন ছবি ‘উড়তা তীর’-এর দ্বিতীয় ট্রেলার। আয়ুষ্মান খুরানা এবং সারা আলি খান অভিনীত এই ছবিটি দেশপ্রেম, হাস্যরস এবং অ্যাকশনের এক অনন্য সংমিশ্রণ । ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাব
প্রকাশ্যে আয়ুষ্মান খুরানা অভিনীত ছবি ‘উড়তা তীর’-র দ্বিতীয় ট্রেলার


মুম্বই, ১৪ অক্টোবর ( হি.স.) : অবশেষে প্রকাশ্যে এলো অভিনেতা আয়ুষ্মান খুরানার আসন্ন ছবি ‘উড়তা তীর’-এর দ্বিতীয় ট্রেলার। আয়ুষ্মান খুরানা এবং সারা আলি খান অভিনীত এই ছবিটি দেশপ্রেম, হাস্যরস এবং অ্যাকশনের এক অনন্য সংমিশ্রণ । ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৩ অক্টোবর।

ছবির কাহিনী নিয়ে কথা বলতে গিয়ে আয়ুষ্মান জানান, ছবিটির মূল বৈশিষ্ট্য হলো বিভিন্ন ধারার স্বাদকে একসঙ্গে মিশিয়ে দেওয়ার অভিনব ভাবনা। দেশপ্রেম, অ্যাকশন এবং হাস্যরসকে একসঙ্গে তুলে ধরার মধ্যে দিয়ে দর্শকরা পাবে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা, এমনটাই আশা রাখছেন তিনি ।

প্রসঙ্গত, আকাশ এ. কৌশিকের লেখা ও পরিচালনায় তৈরি এই ছবিতে আয়ুষ্মান ও সারা ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মুকুল দেব, রাম কাপুর, রঘুবীর যাদব, ব্রিজেন্দ্র কালা, গুলশন গ্রোভার, সুহেল নায়ার, রাহুল বোস এবং সুপ্রিয়া পিলগাঁওকরকে। ধর্মা প্রোডাকশনস এবং শিখিয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটির প্রযোজনা করেছেন করণ জোহর, অদার পুনাওয়ালা, অপূর্ব মেহতা, গুনীত মঙ্গা কাপুর ও অচিন জৈন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande