
কলকাতা, ১৪ অক্টোবর (হি. স.) : বাংলা অনূর্ধ্ব - ২৩ কর্নেল সি কে নাইড়ু ট্রফি এলিট ১৬ জনের দল ঘোষণা করা হয়েছে। বুধবার এই নিয়ে বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এর তরফেও এদিন জানানো হয়েছে যে - শশাঙ্ক সিং (অধিনায়ক) পদে নির্বাচিত। এছাড়াও রয়েছে - শুভম সিং, মিলিন্দ মন্ডল, যুবরাজ যাদব, আনাস আলি খান, চন্দ্রহাস দাশ, সৌম্যদীপ মান্না ও সুমিত নাগ (উইকেট রক্ষক), জীত ঠাকুর, শুভ্রাংশু ঘোষ, সুখমীত সিং, সৈয়দ ইরফান আফতাব, যুধাজিৎ গুহ, দেবাংশু পাকিরা, আদিত্য রায় ও সাগেন মুর্মু। তাছাড়াও স্ট্যান্ড বাই রয়েছে আরও ৪ জন - মায়াঙ্ক ঝা, নুরুদ্দিন মন্ডল, শিলাদিত্য মন্ডল ও প্রিয়াংশু প্যাটেল। দুটি খেলায় অংশগ্রহণ করবে। প্রথমতঃ রাজস্থানের বিপক্ষে বাংলার খেলা হবে জয়পুরে। দ্বিতীয়তঃ হিমাচল প্রদেশের বিরুদ্ধে খেলার ভেন্যু - আমার।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত