মহিলা অনূর্ধ্ব - ১৯, টি টোয়েন্টি ট্রফি এলিটে জম্মু-কাশ্মীরে বিরুদ্ধে সুপার ওভারে বাংলার জয়জয়কার
কলকাতা, ১৪ অক্টোবর (হি. স.) : মহিলা অনূর্ধ্ব - ১৯, টি ২০ ট্রফি এলিট বাংলার জয়। শুধুমাত্র তাই নয়, সুপার ওভারে জিতল বাংলা । বাংলা অনূর্ধ্ব - ১৯ দল প্রথম ব্যাটিংয়ে সংগ্রহ করে ৫ উইকেটে - ১৮২ রান। অধিনায়ক ঈপ্সিতা মন্ডল সর্বাধিক - ৬২ রান করে অপরাজিত
জম্মু-কাশ্মীরে বিরুদ্ধে সুপার ওভারে বাংলার জয়


কলকাতা, ১৪ অক্টোবর (হি. স.) : মহিলা অনূর্ধ্ব - ১৯, টি ২০ ট্রফি এলিট বাংলার জয়। শুধুমাত্র তাই নয়, সুপার ওভারে জিতল বাংলা । বাংলা অনূর্ধ্ব - ১৯ দল প্রথম ব্যাটিংয়ে সংগ্রহ করে ৫ উইকেটে - ১৮২ রান। অধিনায়ক ঈপ্সিতা মন্ডল সর্বাধিক - ৬২ রান করে অপরাজিত থাকে। এর জবাবে দলগতভাবেই জম্মু-কাশ্মীরের সংগ্রহ - ৬ উইকেটে - ১৮২'রান। উল্লেখ্য, নির্ধারিত ২০ ওভারে খেতাব জয়ের জন্য হাড্ডাহাড্ডি লড়াই। এদিকে, সুপার ওভারে জম্মু-কাশ্মীরে ছয় বলে সংগ্রহ করে - ৭ রান। এর জবাবে বাংলা দলের প্রতিভা মান্ডি ৬ বলে - ১০ রান তুলে নিয়ে ছিনিয়ে আনে জয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande