
কলকাতা, ১৪:অক্টোবর (হি. স.) : কর্নেল সি কে নাইড়ু ট্রফি এলিট ক্রিকেটে বাংলা দল এই মুহূর্তে পিছিয়ে।তিনদিনের খেলা শেষ করে বুধবার বাংলা দল এখনও বেকায়দায় পড়ে রয়েছে। মুম্বইয়ের প্রথম ইনিংসে রানের পাহাড়। বাংলার ক্ষুরধারহীন বোলিং ও ফিল্ডিং উভয় দিক থেকে কোণঠাসা। ৭ উইকেটে অনায়াসেই ৫০০ রানের গন্ডি পার করে তারা। এই মুহূর্তে বাংলা দল - ২৭৭ রানেই পিছিয়ে রয়েছে। প্রথম ইনিংসে বাংলার দলগত স্কোর ৮ উইকেটে - ২৮৮ রান। উল্লেখ্য, মঙ্গলবার বাংলা দলের স্কোর ছিল - ৪/৫৩ রান। ৫১২ রানে পিছিয়ে থেকে ও বাংলা এদিন খানিকটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। এর আগে প্রথম ইনিংসে প্রথম ব্যাটিংয়ে মুম্বইয়ের সংগ্রহ - ৭/৫৬৫ রান। যদিও দলের সকলেই আউট হয়ে যায় নি। দান ছেড়ে দিয়েছে মুম্বইয়ের দল।দ্বিতীয় ব্যাটিংয়ে বিপর্যয়ের মুখে পড়তে হয় তাদের। এর মধ্যেই আশার আলো দলের খানিক হাল ধরে অধিনায়ক শশাঙ্ক সিং। তাঁর ব্যক্তিগত স্কোর - অপরাজিত - ১৩৯ রানের (২৮৩ বলে) অনবদ্য ইনিংসটি। সতীর্থ জীত ঠাকুর - ৬০ রান করে (১৩০ বলে)। ইনিংস পরাজয় রুখতে লড়াইয়ের মাঠে রয়েছে বাংলার খেলোয়াড়রা ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত