কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে বাণিজ্য, প্রযুক্তি, নিরাপত্তা, জ্বালানি, শিক্ষা এবং দুই দেশের মানুষের মধ্যে
কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে বাণিজ্য, প্রযুক্তি, নিরাপত্তা, জ্বালানি, শিক্ষা এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।

বৈঠকের পর বুধবার সামাজিক মাধ্যমে একটি পোস্টে প্রধানমন্ত্রী জানান, কানাডার বিদেশমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা ফলপ্রসূ হয়েছে। দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, ভারত কানাডার সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই অংশীদারত্বের মাধ্যমে দুই দেশের মানুষের জন্য বাস্তব সুফল নিশ্চিত করাই লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী।

বাণিজ্য ও প্রযুক্তির পাশাপাশি নিরাপত্তা, জ্বালানি এবং শিক্ষার মতো ক্ষেত্রগুলিতে সহযোগিতা বাড়ানোর বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে। দুই দেশের নাগরিকদের মধ্যে যোগাযোগ ও আদানপ্রদান বৃদ্ধির উপরেও জোর দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande