রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলার প্রথম জয়, ৭ উইকেটে পরাজয় দিল্লির
কলকাতা, ১৪ অক্টোবর (হি. স.) : চলতি মরসুমের প্রথম খেলায় রঞ্জি ট্রফি ক্রিকেটে জিতল বাংলা দল। প্রথম শ্রেণীর ক্রিকেটে দিল্লির বিরুদ্ধে ৯ উইকেটে বাংলা দল জয়ী। উল্লেখ্য, বুধবারের খেলায় দ্বিতীয় ইনিংসে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট আকাদেমিতে এদিন দিল্লির ২৭৭
কল্যাণীতে রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলার প্রথম জয়


কলকাতা, ১৪ অক্টোবর (হি. স.) : চলতি মরসুমের প্রথম খেলায় রঞ্জি ট্রফি ক্রিকেটে জিতল বাংলা দল। প্রথম শ্রেণীর ক্রিকেটে দিল্লির বিরুদ্ধে ৯ উইকেটে বাংলা দল জয়ী। উল্লেখ্য, বুধবারের খেলায় দ্বিতীয় ইনিংসে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট আকাদেমিতে এদিন দিল্লির ২৭৭ রানে সমস্ত উইকেট হারিয়ে যায়। বাংলা দলের তরফে বোলিং গড় - প্রদীপ্ত প্রামাণিক - ৩/৭২ রান (৩৩ ওভারে) এবং সুমন্ত গুপ্ত - ২/২০ রান ( ৩.২ ওভারে)। দিল্লির রানের জবাবে বাংলা দল ১/৮৯ রান করেছে। বাংলার ব্যাটিংয়ে অঙ্কুর পাল - ৩৮ রান (৪১ বলে) ও অভিমন্যু ঈশ্বরণ - ৩৪ রানে অপরাজিত (৪০ বলে) থাকে। শেষ পর্যন্ত ৯ উইকেটে হয়েছে। প্রসঙ্গত, দিল্লি প্রথম ইনিংসে - ২৪০ রান করে। এর পাল্টা ৪২৯ রান তোলে বাংলা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande