
কলকাতা, ১৫ অক্টোবর (হি. স.) : কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনের ৬ টি খেলা, ড্র -১২টি খেলা। বৃহস্পতিবার গোলশূন্যভাবেই শেষ হয়েছে ইস্টার্ন রেলওয়ে এস সি ও সালকিয়া ফ্রেন্ডস আ্যসোসিয়েশন খেলা। কলকাতা পোর্ট ট্রাস্ট এস সি ও বড়িশা স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলাটি ও এদিন ড্র হয়েছে। খেলার ফলাফল ১-১ গোলের ব্যবধানে শেষ হয়। ঐক্য সম্মিলনী ২ গোলে জিতেছে। এদিন ৪-২ গোলের ব্যবধানে হারল এফ সি আই (ইস্ট জ়োন)। সুবার্বান ক্লাব ২-১ গোলে জয়ী ও হারল বেলঘরিয়া আ্যথলেটিক ক্লাব। ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্পোর্টিং ক্লাব ২-১ গোলে এ আর নালন্দা মিলনবীথিকে হারিয়ে দিয়েছে। তালতলা একতা সঙ্ঘ ০-১ ব্যবধানে উত্তরপল্লী এম এস এর কাছে পরাজিত হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত