চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারা ধরে রাখল শিরোপাধারীরা
ম্যানচেস্টার, ১৫ অক্টোবর (হি.স.) : প্রথমার্ধে একচেটিয়া আক্রমণ করে তিন গোলে এগিয়ে যায় পিএসজি। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করল ম্যানচেস্টার সিটি। জোড়া গোলের পথে দুটি রেকর্ড নিজের করে নিলেন আর্লিং হলান্ড, কিন্তু দলের শেষ রক্ষা হলো না। চ্যাম্পি
চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারা ধরে রাখল শিরোপাধারীরা


ম্যানচেস্টার, ১৫ অক্টোবর (হি.স.) : প্রথমার্ধে একচেটিয়া আক্রমণ করে তিন গোলে এগিয়ে যায় পিএসজি। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করল ম্যানচেস্টার সিটি। জোড়া গোলের পথে দুটি রেকর্ড নিজের করে নিলেন আর্লিং হলান্ড, কিন্তু দলের শেষ রক্ষা হলো না। চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারা ধরে রাখল শিরোপাধারীরা।

প্রতিপক্ষের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে রোমাঞ্চকর লড়াইয়ে ৪-২ গোলে জিতেছে লুইস এনরিকের দল পিএসজি। প্রথমার্ধে পিএসজির হয়ে তিন গোল করেন দেজিরে দুয়ে, উসমান দেম্বেলে ও ভিতিনিয়া। দ্বিতীয়ার্ধে আর্লিং হলান্ড ব্যবধান কমানোর পর, আবার পিএসজিকে এগিয়ে নেন মাহনেস আকিউস। পরে নিজের দ্বিতীয় গোল করেন হলান্ড। আরো একটি গোলের সুযোগ পেয়েছিল পিএসজি। কিন্তু পেনাল্টি মিস করেন ফেররান তরেস।

উল্লেখ্য,প্রথম গোলটি করে সের্হিও আগুয়েরোকে (৬৪ ম্যাচে ৩৬ গোল) ছাড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে এককভাবে ম্যানচেস্টার সিটির সর্বোচ্চ গোলদাতা (৪১ ম্যাচে ৩৭ গোল) হন হলান্ড। দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। দুইয়ে বার্সিলোনা। আর একটি জয়ে ৩ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে ম্যানচেস্টার সিটি।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande