মেজর লিগ সকারের শিরোপার মূল লড়াইয়ে পৌঁছে গেল লিওনেল মেসির দল
কলকাতা, ১৫ অক্টোবর (হি.স.) : পাঁচ ম্যাচ বাকি রেখেই মেজর লিগ সকারের শিরোপার মূল লড়াইয়ে পৌঁছে গেল লিওনেল মেসির দল। এই নিয়ে টানা তৃতীয়বার প্লেঅফসে মেসি ও মায়ামি। বৃহস্পতিবার মেজর লিগ সকারের ম্যাচটিতে নিউ ইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারায় ইন্টার
মেজর লিগ সকারের শিরোপার মূল লড়াইয়ে পৌঁছে গেল লিওনেল মেসির দল


কলকাতা, ১৫ অক্টোবর (হি.স.) : পাঁচ ম্যাচ বাকি রেখেই মেজর লিগ সকারের শিরোপার মূল লড়াইয়ে পৌঁছে গেল লিওনেল মেসির দল। এই নিয়ে টানা তৃতীয়বার প্লেঅফসে মেসি ও মায়ামি। বৃহস্পতিবার মেজর লিগ সকারের ম্যাচটিতে নিউ ইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারায় ইন্টার মায়ামি। ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধেই গোল দুটি করেন হার্মান বের্তেরামে ও রদ্রিগো দে পল।

মেসি গোল না পেলেও দে পলের গোলটি এসেছে তার অ্যাসিস্ট থেকে। আলাদা করে বলতে হবে ডেইন সেন্ট ক্লেয়ারের কথাও। পেনাল্টিসহ চারটি দারুণ সেভ করেছেন মায়ামির গোলকিপার।

মেজর লিগ সকারের শিরোপার মূল লড়াই এবার এই প্লে অফে। নিয়মিত মরসুমের সেরা দল জিতে নেয় সপোর্টার্স শিল্ড শিরোপা। নিয়মিত মরসুমের দুটি কনফারেন্সের ৯টি করে দল নিয়ে আয়োজন করা হয় প্লেঅফস। শীর্ষ ৭টি দল সরাসরি খেলে কোয়ার্টার-ফাইনালে। ৮ ও ৯ নম্বর দলকে পেরিয়ে আসতে হয় ওয়াইল্ড কার্ড রাউন্ড। এরপর এই প্লেঅফসের সেরা দলই জেতে লিগের মূল শিরোপা, যেটিকে বলা হয় মেজর লিগ সকার কাপ। প্লেঅফসের লড়াই শুরু আগামী ১৮ নভেম্বর।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande