মাদকবিরোধী অভিযানে অসমে ৯৪৫ জন গ্রেফতার, বাজেয়াপ্ত মাদক ১৮২ কোটি টাকারও বেশি: অমিত শাহ
নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.): মাদক পাচারচক্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং অসম পুলিশকে বৃহস্পতিবার অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অভিযানে ৯৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে,
মাদকবিরোধী অভিযানে অসমে ৯৪৫ জন গ্রেফতার, বাজেয়াপ্ত মাদক ১৮২ কোটি টাকারও বেশি: অমিত শাহ


নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.): মাদক পাচারচক্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং অসম পুলিশকে বৃহস্পতিবার অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অভিযানে ৯৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে, ৫৪৭টি মামলা দায়ের হয়েছে এবং ১৮২ কোটি টাকারও বেশি মূল্যের মাদক বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি পোস্টে অমিত শাহ জানান, মাদক পাচারের ৭০৩টি হটস্পটের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ৩১ কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘নেশামুক্ত ভারত’ গড়ার ভাবনাকে সামনে রেখে ‘নারকোটিক্স কন্ট্রোল ভিশন ডকুমেন্ট ২০২৬-২৯’-এর মাধ্যমে মাদক পাচারচক্রকে সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া, তাদের আর্থিক ভিত্তিতে আঘাত হানা এবং দেশের যুবসমাজকে সুরক্ষিত রাখার সংকল্প আরও জোরদার করা হয়েছে।

অমিত শাহের কথায়, মাদকের বিরুদ্ধে লড়াই অবিচল সংকল্পের সঙ্গে অব্যাহত থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande