নকশাল প্রভাবিত এলাকায় ৬,৭০০ নতুন রেশন কার্ড, ২,৮০০ পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ: অমিত শাহ
রায়পুর, ১৫ অক্টোবর (হি.স.): নকশাল প্রভাবিত অঞ্চলে সরকারি পরিষেবা সম্প্রসারণ এবং আত্মসমর্পণকারী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে মূলস্রোতে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন পদক্ষেপের কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বক্তব্য অনুযায়ী, এই উদ
‘সেবা সংকল্প অভিযান’-এ নকশাল হিংসায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, দান্তেওয়াড়ার শিবিরে অমিত শাহের ভার্চুয়াল মাধ্যমে যোগদান


রায়পুর, ১৫ অক্টোবর (হি.স.): নকশাল প্রভাবিত অঞ্চলে সরকারি পরিষেবা সম্প্রসারণ এবং আত্মসমর্পণকারী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে মূলস্রোতে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন পদক্ষেপের কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বক্তব্য অনুযায়ী, এই উদ্যোগের মধ্যে রয়েছে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ, রেশন কার্ড, বিদ্যুৎ সংযোগ এবং পরিচয়পত্র প্রদানের মতো পরিষেবা।

অমিত শাহ জানান, ২,৩০০-রও বেশি আদিবাসীকে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি ৬,৭০০টি নতুন রেশন কার্ড তৈরি এবং ২,৮০০টি পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, ৪৮,৫২৬ জনকে আধার কার্ড দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, দীর্ঘদিন নকশাল প্রভাবিত এলাকায় সরকারি পরিষেবা পৌঁছনোর ক্ষেত্রে যে ঘাটতি ছিল, তা পূরণ করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, নকশালবাদের অবসানের পর এলাকায় স্থায়ী উন্নয়ন নিশ্চিত করতে মানুষের মৌলিক পরিষেবা, কর্মসংস্থান এবং আর্থিক স্বনির্ভরতার ওপর জোর দেওয়া জরুরি। শুধু নিরাপত্তা পরিস্থিতির উন্নতি নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সরকারি সুবিধা পৌঁছে দেওয়াও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বস্তরকে উন্নত অঞ্চলে পরিণত করার জন্য রাজ্য ও কেন্দ্র সরকার বিভিন্ন পদক্ষেপ করছে। দক্ষতা উন্নয়ন, রেশন, বিদ্যুৎ এবং পরিচয়পত্রের মতো পরিষেবা মানুষের জীবনযাত্রার উন্নতিতে সহায়তা করতে পারে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande