ঐতিহ্যের আবহে সাঁতরাগাছি সার্বজনীনের প্রাক্-শতবর্ষ দুর্গোৎসবের সূচনা
কলকাতা, ১৫ অক্টোবর (হি. স.) : চিরা চরিত ঐতিহ্যের আবহেই সাঁতরাগাছি সার্বজনীনের প্রাক্-শতবর্ষ দুর্গোৎসবের সূচনা হল। হাওড়াতে ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়েই আরম্ভ হয়েছে হাওড়ার সাঁতরাগাছি সার্বজনীন দুর্গোৎসব। এলাকার অন্যতম প্রাচীন এই পুজো
সাঁতরাগাছি


কলকাতা, ১৫ অক্টোবর (হি. স.) : চিরা চরিত ঐতিহ্যের আবহেই সাঁতরাগাছি সার্বজনীনের প্রাক্-শতবর্ষ দুর্গোৎসবের সূচনা হল। হাওড়াতে ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়েই আরম্ভ হয়েছে হাওড়ার সাঁতরাগাছি সার্বজনীন দুর্গোৎসব। এলাকার অন্যতম প্রাচীন এই পুজো এ বার ৯৯ বছরে পদার্পণ করল। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রাক্ - শতবর্ষের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়েছে।পুজোর আয়োজক রামরাজা স্পোর্টিং ক্লাবের যুগ্ম সভাপতি জয়তী ভট্টাচার্য ও কৌশিক ভট্টাচার্য এই প্রসঙ্গে একযোগেই জানান, দীর্ঘদিনের ঐতিহ্য ও পরম্পরাকে সঙ্গী করে এ বারের পুজোর আয়োজন করা হয়েছে। প্রবীণদের অভিজ্ঞতা এবং নবীন প্রজন্মের উদ্যমকে একসূত্রে বেঁধে পুজোর প্রস্তুতি থেকে শুরু করে যাবতীয় আয়োজন সম্পন্ন করেছেন উদ্যোক্তারা। বছরের পর বছর ধরে এই পুজো স্থানীয় বাসিন্দাদের আবেগ ও ভালোবাসার সঙ্গে জড়িয়ে রয়েছে। এবং ৯৯ বছরে পৌঁছল।

দুর্গাপুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাঁতরাগাছি এলাকায় উৎসবের আবহে মাতোয়ারা আমজনতা। উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। আকর্ষণীয় আলোকসজ্জা, শিল্পকলার ছোঁয়া এবং সম্প্রীতির বার্তা এ বারের উৎসবের অন্যতম আকর্ষণ। ধর্মীয় আয়োজনের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়েই এলাকার মানুষের মাঝে ঐক্য ও মেলবন্ধন আরও দৃঢ় করার উদ্যোগ নিয়ে তা তুলে ধরেছেন উদ্যোক্তারা।

প্রসঙ্গত, আগামী বছর - ১০০ তম বর্ষ। কাজেই শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে সাঁতরাগাছি সার্বজনীন দুর্গোৎসব তাই কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এলাকার সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande