চুঁচুড়া আরোগ্য গুরুকুঞ্জের দুর্গাপুজোর উদ্বোধনে বিধায়ক সুবীর নাগ
হুগলি , ১৫ অক্টোবর (হি স): শারদোৎসবের আবহে চুঁচুড়া আরোগ্য গুরুকুঞ্জের আবাসিক মায়েদের দ্বারা পরিচালিত পবিত্র শ্রীশ্রী দুর্গাপুজোর শুভ উদ্বোধনী বৃহস্পতিবার অনুষ্ঠানে উপস্থিত হলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি আনন
পুজো উদ্বোধনে সুবীর নাগ


হুগলি , ১৫ অক্টোবর (হি স): শারদোৎসবের আবহে চুঁচুড়া আরোগ্য গুরুকুঞ্জের আবাসিক মায়েদের দ্বারা পরিচালিত পবিত্র শ্রীশ্রী দুর্গাপুজোর শুভ উদ্বোধনী বৃহস্পতিবার অনুষ্ঠানে উপস্থিত হলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি আনন্দ ও আপ্লুত হওয়ার কথা জানান।

দুর্গাপুজো বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব। এই উৎসবকে ঘিরে আনন্দ, সম্প্রীতি ও মিলনের পরিবেশ তৈরি হয় সর্বত্র। চুঁচুড়া আরোগ্য গুরুকুঞ্জের আবাসিক মায়েদের পরিচালনায় আয়োজিত দুর্গাপুজোতেও উঠে আসে ভক্তি, নিষ্ঠা ও উৎসবের আবেগ।

পুজোর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে মা দুর্গার চরণে প্রণাম জানান বিধায়ক সুবীর নাগ। পাশাপাশি সকলের মঙ্গল কামনা করে তিনি প্রার্থনা করেন, মা দুর্গার আশীর্বাদে প্রতিটি মানুষের জীবন সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে ভরে উঠুক।

শারদোৎসবের এই শুভলগ্নে সকলের জীবনে আনন্দ ও মঙ্গল বয়ে আসুক—এই কামনাও করেন চুঁচুড়ার বিধায়ক। আরোগ্য গুরুকুঞ্জের আবাসিক মায়েদের পরিচালিত এই পুজোকে কেন্দ্র করে উৎসবের আবহে এক বিশেষ আনন্দঘন মুহূর্তের সাক্ষী থাকলেন তিনি।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande