ভিনু মানকঁড় ট্রফি এলিটে বাংলার - ১০১ রানে জয়, হারল পন্ডিচেরী। দিনের সেরা খেলোয়াড় - অঙ্কিত চ্যাটার্জি
কলকাতা, ১৬ অক্টোবর (হি. স.) : ভিনু মানকঁড় ট্রফি এলিটে বাংলার - ১০১ রানে জয়। শুক্রবার বাংলার ৯ উইকেটে - ২৪৮ রানের জবাবে পন্ডিচেরীর দলগত স্কোর - ১৪৭ রান। নির্ধারিত ৫০ ওভারের খেলায় বাংলা দল প্রথম ব্যাটিংয়ে ৯ উইকেটে - ২৪৮ রান তোলে। এর মধ্যেই সর্বাধি
ব্যাটিংয়ে ও বোলিংয়ের মধ্যে দিনের সেরা - অঙ্কিত চ্যাটার্জি


কলকাতা, ১৬ অক্টোবর (হি. স.) : ভিনু মানকঁড় ট্রফি এলিটে বাংলার - ১০১ রানে জয়। শুক্রবার বাংলার ৯ উইকেটে - ২৪৮ রানের জবাবে পন্ডিচেরীর দলগত স্কোর - ১৪৭ রান। নির্ধারিত ৫০ ওভারের খেলায় বাংলা দল প্রথম ব্যাটিংয়ে ৯ উইকেটে - ২৪৮ রান তোলে। এর মধ্যেই সর্বাধিক অঙ্কিত চ্যাটার্জি - ৭৪ রান (৮১ বলে) ও অনীশ মহাপাত্র - ৩৯ রান (৬১বলে)। যদিও পন্ডিচেরীর বোলার দেবাংশু তিওয়ারি - একাই সাফল্যের সঙ্গে লড়াই করেছে। তাঁর ব্যক্তিগত ক্রীড়া নৈপুণ্যে - ৫ টি উইকেট দখল করে। এর বিনিময়ে ৩৮ রান (১০ ওভারে) খরচ করতে হয়েছে। সেইসঙ্গে বোলার শ্রুজন সিংহাসন - ২/৫৩ রান দেয় (৯ ওভারে)। এদিন দ্বিতীয় ব্যাটিংয়ে (৩৭.১ ওভারে) পন্ডিচেরী দলের স্কোর - ১৪৭ রানে অল আউট। বল হাতেও সফল অঙ্কিত চ্যাটার্জি - ৫/৩৫ রান ( ৯ ওভারে), দিনের সেরা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande