
কলকাতা, ১৬ অক্টোবর (হি.স.): আগামী ৪ নভেম্বর অকল্যান্ডে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারত সফর শুরু হচ্ছে। শুক্রবার একদিনের সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।
অধিনায়ক শুভমান গিল এবং উইকেটরক্ষক কেএল রাহুল প্রথম তিনটি ওয়ানডে স্কোয়াডে থাকবেন। পরবর্তী দুটি ম্যাচের জন্য শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক করা হয়েছে।
অভিষেক না হওয়া উইকেটরক্ষক কুমার কুশাগরা প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন এবং শেষ দুটি ম্যাচে তিনি রাহুলের স্থলাভিষিক্ত হবেন। ঝাড়খণ্ডের এই তরুণ সম্প্রতি শ্রীলঙ্কা ‘এ’ ও আফগানিস্তান ‘এ’-এর বিরুদ্ধে ত্রি-সিরিজ এবং অস্ট্রেলিয়া ‘এ’-এর বিরুদ্ধে ঘরের মাঠে অনুষ্ঠিত সিরিজের জন্য ভারত ‘এ’ দলের অংশ ছিলেন। পেসার আকিব নবী এবং যশ ঠাকুরও মাঝপথে দলে যোগ দেবেন।
স্কোয়াডে জায়গা পাননি রবীন্দ্র জাদেজা, এবং স্পিন-বোলিং অলরাউন্ডার হিসেবে নির্বাচিত হয়েছেন অক্ষর প্যাটেল ও নমন ধীর। প্রথম তিনটি ম্যাচের জন্য নির্বাচিত হয়েছেন অংশুল কাম্বোজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। এদের মধ্যে প্রসিদ্ধ কৃষ্ণের অন্তর্ভুক্তি ফিটনেস ছাড়পত্রের ওপর নির্ভরশীল।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওডিআই স্কোয়াড:
প্রথম তিনটি ওয়ানডে: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ অধিনায়ক), কেএল রাহুল (উইকেট কিপার), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নমন ধীর, আনশুল কাম্বোজ, গুরনূর ব্রার, রুতুরাজ গায়কওয়াড়, আরশদীপ সিং, ইশান কিশান (উইকেট কিপার), মো. সিরাজ, প্রসিধ কৃষ্ণ, কুলদীপ যাদব।
চতুর্থ ও পঞ্চম ওয়ানডে: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক ভার্মা, ইশান কিষাণ (উইকেট কিপার), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নমন ধীর, আকিব নবী, গুরনূর ব্রার, রুতুরাজ গায়কওয়াড়, আরশদীপ সিং, কুমার কুশাগরা (উইকেট কিপার), মো. সিরাজ, যশ ঠাকুর, কুলদীপ যাদব।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি