
কলকাতা, ১৬ অক্টোবর (হি.স.) : অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্কের আসন্ন ২০২৭ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ জাতীয় দলের সামনের মরসুম ঠাসা আন্তর্জাতিক সূচিতে।
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচের আগে কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড দলের প্রস্তুতির উপর জোর দিয়েছেন।
আগামী ১১ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে ১৫০তম বার্ষিকী টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। এরপরেই আছে অ্যাশেজসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ। এই পরিস্থিতিতে স্টার্ক আইপিএলের চেয়ে জাতীয় দলের খেলাকেই বেশি গুরুত্ব দিতে চাইছেন।
২০২৭ সালের আইপিএল শুরু হতে পারে ১০ মার্চ, ২০২৭।
আইপিএলে তার খেলার ব্যাপারে বলতে গিয়ে স্টার্ক কুরিয়ার মেইলকে বলেছেন, এ নিয়ে কয়েকটি আলোচনা হয়েছে। এখনও পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি।”
উল্লেখ্য, গতবার ২০২৬ মরসুমে এই গতি তারকা আইপিএলে দিল্লি ক্যাপিটালস (ডিসি)-এর হয়ে খেলেছিলেন। তবে, চোটের কারণে তিনি এই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মাত্র ছ'টি ম্যাচ খেলেছিলেন।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি