
কলকাতা, ১৬ অক্টোবর (হি.স.) : শুক্রবার কেরালা ব্লাস্টার্স এফসি থাংবোই সিংতোকে ক্লাবের ফুটবল উন্নয়ন প্রধান হিসেবে নিযুক্ত করেছে। এটি ক্লাবটিতে সিংতোর দ্বিতীয় মেয়াদ। এর আগে তিনি ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে এখানে টেকনিক্যাল ডিরেক্টর এবং জোসেপ গোমবাউয়ের সহকারী ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
তার নতুন দায়িত্বে সিংতো ক্লাবের রিজার্ভ দল এবং যুব উন্নয়ন ব্যবস্থার তত্ত্বাবধান করবেন। এছাড়াও তিনি প্রতিভা শনাক্তকরণ, কোচ প্রশিক্ষণ এবং অন্যান্য ফুটবল উন্নয়নমূলক উদ্যোগের দেখভাল করবেন।
সিংতো এর আগে ইস্ট বেঙ্গলের ফুটবল অপারেশন্স প্রধান, হায়দরাবাদ এফসির ম্যানেজার ও টেকনিক্যাল ডিরেক্টর এবং ওড়িশা এফসির সহকারী ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি