রক্তাক্ত গৃহযুদ্ধের নীলনকশাকারীদের সহযোগী, কংগ্রেসকে প্রশ্ন বিজেপি-র
কলকাতা, ১৬ অক্টোবর (হি.স.) : ''সংবিধানের পক্ষে, নাকি রক্তাক্ত গৃহযুদ্ধের নীলনকশাকারীদের সহযোগী? শুক্রবার সাংবাদিক বৈঠকে কংগ্রেসের উদ্দেশে এই প্রশ্ন তুললেন বিজেপি-র রাজ্য মুখপাত্র দেবজিৎ ভট্টাচার্য। তিনি বলেন, নবরাত্রি ও দীপাবলির মতো পবিত্র উৎসবের
রক্তাক্ত গৃহযুদ্ধের নীলনকশাকারীদের সহযোগী, কংগ্রেসকে প্রশ্ন বিজেপি-র


কলকাতা, ১৬ অক্টোবর (হি.স.) : 'সংবিধানের পক্ষে, নাকি রক্তাক্ত গৃহযুদ্ধের নীলনকশাকারীদের সহযোগী? শুক্রবার সাংবাদিক বৈঠকে কংগ্রেসের উদ্দেশে এই প্রশ্ন তুললেন বিজেপি-র রাজ্য মুখপাত্র দেবজিৎ ভট্টাচার্য।

তিনি বলেন, নবরাত্রি ও দীপাবলির মতো পবিত্র উৎসবের আবহে দিল্লিতে কৃত্রিম অস্থিরতা তৈরি করে দেশের শান্তি ও সম্প্রীতি ধ্বংস করাই এই পুরো মহলের মূল এজেন্ডা।

বিজেপির পক্ষ থেকে রাহুল গান্ধী ও কংগ্রেস নেতৃত্বের কাছে অত্যন্ত স্পষ্ট প্রশ্ন—যাঁরা প্রকাশ্যে রক্তাক্ত অভ্যুত্থানকে পথপ্রদর্শক মানেন, তাঁদের পাশে দাঁড়িয়ে কংগ্রেস কীভাবে দাবি করতে পারে যে তাদের আন্দোলন অহিংস থাকবে?

বাংলাদেশের ধাঁচে ভারতে দাঙ্গা ও রক্তক্ষয়ী অরাজকতা তৈরি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের এই মরিয়া অপচেষ্টা কি সরাসরি ভারতীয় রাষ্ট্র ও সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র নয়? কংগ্রেসকে দেশের মানুষের সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে যে, তারা কি ভারতের সংবিধানের পক্ষে, নাকি রক্তাক্ত গৃহযুদ্ধের নীলনকশাকারীদের সহযোগী?

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande