ভয়ংকর চক্রান্তে লিপ্ত, রাহুলকে কটাক্ষ বিজেপি-র
কলকাতা, ১৬ অক্টোবর (হি. স. ) : গণতান্ত্রিক উপায়ে বারবার জনসমর্থন পেতে ব্যর্থ হয়ে রাহুল গান্ধী এবং কংগ্রেস এখন ভারতকে অস্থিতিশীল করার এক ভয়ংকর চক্রান্তে লিপ্ত হয়েছে। ''গণতন্ত্র বাঁচাও'' এবং তথাকথিত ''রাজনৈতিক প্রতিরোধ''-এর মুখোশ পরে রাহুল গান্
ভয়ংকর চক্রান্তে লিপ্ত, রাহুলকে কটাক্ষ বিজেপি-র


কলকাতা, ১৬ অক্টোবর (হি. স. ) : গণতান্ত্রিক উপায়ে বারবার জনসমর্থন পেতে ব্যর্থ হয়ে রাহুল গান্ধী এবং কংগ্রেস এখন ভারতকে অস্থিতিশীল করার এক ভয়ংকর চক্রান্তে লিপ্ত হয়েছে। 'গণতন্ত্র বাঁচাও' এবং তথাকথিত 'রাজনৈতিক প্রতিরোধ'-এর মুখোশ পরে রাহুল গান্ধী আসলে ভারতের সংবিধান ও আইনের শাসনের বিরুদ্ধেই সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন। শুক্রবার সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন বিজেপি-র রাজ্য মুখপাত্র দেবজিৎ ভট্টাচার্য।

তিনি বলেন, 'নির্বাচন কমিশনের মতো নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর ভিত্তিহীন অভিযোগ তুলে জনমনে বিষ ঢালার চেষ্টা চলছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী এখন কাঁধে কাঁধ মিলিয়ে এমন ব্যক্তিদের সঙ্গে রাজপথে নামছেন, যাঁরা প্রকাশ্যে রাষ্ট্রবিরোধী অভ্যুত্থানকে সমর্থন করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande